৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সেপ্টেম্বর-অক্টোবরেই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

ডেস্ক রিপোর্ট ।। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন । আগামী এক বছরের মধ্যে শেষ করা হবে ৫টি স্থানীয় সরকার নির্বাচন।

মঙ্গলবার (১৯ মে) বগুড়ায় প্রশাসক নিয়োগ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ।

কোন নির্বাচন আগে হবে, এ বিষয়ে তিনি বলেন, বাজেট পাওয়া সাপেক্ষে কোন নির্বাচন আগে হবে তা ঠিক করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। এরপর ধাপে ধাপে বেশি বাজেটের নির্বাচন করা হবে ।

ডেস্ক/জিবি/জেএম

9 Views

শেয়ার করুন:

Facebook
WhatsApp

সার্চ করুন........