৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

জামায়াতে ইসলামী দাঁতমারা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁতমারা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট মাদরাসার সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী দাঁতমারা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত আমীর মাষ্টার জসিম উদ্দিন খাঁন এর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুস সামাদ আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য আনোয়ার সিদ্দিক চৌধুরী। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ভুজপুর থানা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম।
সহ সেক্রেটারি আবু তাহের, ফটিকছড়ি ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ । কর্মী সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন ভুজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত আমির
অধ্যাপক মোস্তফা আমিন মানিক।
ডেস্ক রিপোর্ট /জিবি/ জেএম

37 Views

শেয়ার করুন:

Facebook
WhatsApp

সার্চ করুন........