১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই সফর, ১৪৪৮ হিজরি

  ফটিকছড়িতে সম্পত্তির বিরোধে বোনের হাতে ভাই খুন

নিজস্ব প্রতিবেদক ।। ফটিকছড়িতে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে বোনের হাতে মো. রফিক  প্রকাশ মনা (৬৫) নামে আপন ভাই খুন হয়েছে । বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঈদিলপুর মিয়াজি পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। মো. রফিক ওই এলাকার মৃত আলী হোসেনের (মোহসেন আলী) ছেলে।

এ ঘটনার সাথে জড়িত নিহত রফিকের বোন রোজি আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত রফিকের দ্বিতীয় স্ত্রীর ছেলে মো. কাসেম বাদী হয়ে ভূজপুর থানায় হত্যা মামলা দায়ের করেছে।

মামলার বাদী নিহত রফিকের দ্বিতীয় স্ত্রীর ছেলে কাসেম জানান, তাঁর পিতার দুই সংসার। তারা উপজেলার লেলাং ইউনিয়নের চারালিয়া হাটে থাকেন। বৃহস্পতিবার রাতে তাঁর সৎ ভাই হাসান ফোনে জানায় যে, তাদের বাবা স্ট্রোক করেছে। এ খবর পাওয়ার পর কাসেম তার অন্যান্য ভাই বোনদের নিয়ে সেখানে যান। ঘটনাস্থলে পৌঁছে কাসেম তার পিতার রক্তাক্ত মরদেহ দেখে জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের কাছে অভিযোগ করেন।  এর পর পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরন করেন।

কাসেম আরো জানান, তাঁর বাবার পৈত্রিক সম্পত্তি নিয়ে তার ফুফু রোজি আক্তার এবং সৎ ভাই হাসানদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

স্থানীয় প্রতিবেশিদের বরাত দিয়ে মামলার বাদী কাসেম বলেন, তারা যাওয়ার আগে তার বাবা এবং ফুফু রোজির মধ্যে ‍তুমুল বাকবিতন্ডা হয়। সম্ভবত পৈত্রিক জায়গা বিক্রির টাকা ভাগ বাটোয়ারা বা জমির ভাগ বাটোয়ারা নিয়ে তাদের উভয়ের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক ফাঁকে তারা হয়তো আমার বাবাকে মারধর করে। এতেই তাঁর মৃত্যু নিশ্চিত হলে তারা এটিকে স্ট্রোক বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। এসময় তারা তড়িঘড়ি করে নিহতের মরদেহ দাফন করার পরিকল্পনা গ্রহন করে। কিন্তু ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে তাদের এ পরিকল্পনা নষ্ট হয়ে যায় । মামলার বাদী কাসেম বলেন,সম্পত্তির জন্য তার বাবাকে পরিকল্পিভাবে হত্য করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠ তদন্ত দাবী করেন।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ ,পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দে বলেন, মূলত সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত রোজি আক্তার নামে একজনকে আটক করা হয়েছে।

ডেস্ক/জিবি/জেএম

10 Views

শেয়ার করুন:

Facebook
WhatsApp

সার্চ করুন........