ডেস্ক রিপোর্ট ।। চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে হরতালের পর এবার ছাত্র সমাবেশ করেছে উত্তরের তিন ইউনিয়নের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে হেয়াকো বনানী ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বাস্তবায়ন ছাত্র ঐক্য কেন্দ্রীয় সমন্বয়ন পরিষদের উদ্যোগে এ ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার তিন ইউনিয়নের ২০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন ।
ছাত্রদল নেতা সাহেদুল আলম চৌধুরীর সঞ্চালনায় এবং ছাত্র অধিকার পরিষদ নেতা রবিউল হাসান তানজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয়ন পরিষদের প্রধান উপদেষ্টা ও শিল্পপতি রকিবুল হাসান চৌধুরী পিটু, সমন্বয়ন পরিষদের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান একরামুল হক বাবুল, সদস্য সচিব নুরুল আমিন আজাদ, বিএনপি নেতা আবুল খায়ের, অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ, দাঁতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বার, ফটিকছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি কেএফ সাইমন, ছাত্রনেতা নাছির উদ্দিন, আলী আকবর, শিবির নেতা মিনহাজ, দাঁতমারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, ছাত্রনেতা এম এ কাদের, শরীফ চৌধুরী ও শেখ জাহেদ।
বক্তারা বলেন, আমাদের আন্দোলন চলমান আছে। ইতোমধ্যে মানববন্ধন বিক্ষোভ মিছিলসহ হরতাল পালিত হয়েছে। তবুও আমাদের দাবী মেনে নেয়া হয়নি। আমাদের দাবী যৌক্তিক এবং জনবান্ধব। অচিরেই এ দাবী মেনে নিতে হবে। অন্যথায় কঠোর থেকে কঠোরতম আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু হোসেন আবু, অ্যাডভোকেট শাহজাহান সিরাজ, দাঁতমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী, মনির হায়দার, মাস্টার শফিউল আলম, হাসান শামসুদ্দীন, জসিম মেম্বার, শ্রমিক নেতা শফিউল আলম, যুবদল নেতা জাকির হোসেন এবং ব্যবসায়ী এমরান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।







