১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই সফর, ১৪৪৮ হিজরি

ফটিকছড়ির হেয়াকোঁতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ডেস্ক রিপোর্ট ।। ফটিকছড়ির হেয়াকোঁতে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার হেয়াকোঁ বাজারে ফেমাস ফাউন্ডেশনের উদ্যোগে হেয়াকেঁ রহমানিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আলমীগর হোসেনের অর্থায়নে এসব গাছের চারা বিতরণ করা হয়। এসময় ফলজ,বনজ ও ঔষধী মিলিয়ে প্রায় দুই শতাধিক গাছের চারা শিক্ষার্থীদের হাতে ‍তুলে দেয়া হয়।

সারাদেশে সরকারের ৫ বছরে ২৫ কোটি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন কর্মসূচীর অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে হেয়াকোঁ পশ্চিম বাজারের ইসলামিয়া টাওয়ারের ফেমাস একাডেমির হল রুমে অনুষ্ঠিত চারা বিতরণ অুনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেয়াকোঁ রহমানিয়া দাখিল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি ও হেয়াকো বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সমাজ সেবক মো. আলমীগর হোসেন।

ফেমাস ফাউন্ডেশনের ফটিকছড়ির অঞ্চলের শিক্ষা বিভাগের উপদেষ্ঠা মিজানুর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল বাংলা মিডিয়া গ্রুপের পরিচালক আবু মুছা জীবন, হেয়াকোঁ ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ও ভুজপুর থানা যুবদল নেতা শাকিল চৌধুরী রনিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তারা বলেন, বৃক্ষ শুন্যতার কারণে জলবায়ু পরিবর্তন হয়েছে। ফলে পৃথিবীর পরিবেশ এখন অনেকটা বিপন্ন। পরিবেশের ভারসাম্য রক্ষায় সকল নাগরিককে নিজের বাড়ী বা বাড়ীর আঙ্গিনার খালি জায়গায় কমপক্ষে দুটি করে গাছের চারা লাগানোর আহবান জানান।

ডেস্ক/জিবি/জেএম

11 Views

শেয়ার করুন:

Facebook
WhatsApp

সার্চ করুন........