ডেস্ক রিপোর্ট ।। ফটিকছড়িতে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচ। সোমবার বিকালে ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা শিক্ষা কমপ্লেক্স মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার সিমেন্টের রিটেইলার ব্যবসায়ীদের নিয়ে গঠিত দুটি টিম এই প্রীতি ম্যাচে অংশ নেন।
বিশ্বকাপে মাতোয়ারা এই প্রতিপাদ্যে মূলত প্রিমিয়ার সিমেন্টের রিটেইলার ব্যবসায়ীদের মাঝে সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করতেই এই প্রীতি ম্যাচের আয়োজন বলে জানান কর্তৃপক্ষ। খেলায় নারায়নহাট ইউনিয়ন রিটেইলার টিম বিজয়ী হন। খেলা শেষে প্রিমিয়ার সিমেন্টের কর্মকর্তারা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় প্রিমিয়ার সিমেন্টের এরিয়া ম্যানেজার গাজী মু.কামরুল হাসান,প্রিমিয়ার সিমেন্টের ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম, রুট ইনচার্জ সাখাওয়াত হোসাইনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেস্ক/জিবি/জেএম






