৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বেয়াইনকে হত্যা!

চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়ের শ্বশুরের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় লাকি আক্তার (৩৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৮ মে) রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের হাট্টটিলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ শনিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ঘটনায় জড়িত সন্ধেহে একজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তির নাম মো. ছাফা (৪৫)। তিনি নিহত গৃহবধূর মেয়ের শাশুর। তারা উভয়ে সম্পর্কে বেয়াই-বেয়াইন।

নিহত লাকি আক্তার ওই এলাকার আব্দুল কাদেরের স্ত্রী ও চার সন্তানের জননী। অভিযুক্ত ছাফা কালাপানিয়া এলাকার খামারবাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে লাকি আক্তার গবাদিপশু আনতে বাড়ির পাশে একটি টিলা এলাকায় যান। সন্ধ্যার পর গরু বাড়িতে ফিরে এলেও তিনি আর ফেরেননি। পরে পরিবারের সদস্যরা তাকে সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে এক পাহাড়ি নিচু স্থানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। রাত ১১টার দিকে স্থানীয় পল্লী চিকিৎসক মো. ওসমান ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, নিহতের নাকে একাধিক আঘাতের চিহ্ন বিদ্যমান ছিল।

নিহতের পিতা আবুল বশর বলেন, বিভিন্ন সময় সে (ছাফা) আমার মেয়েকে কু-প্রস্তাব দিত। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় আমার মেয়েকে কৌশলে ধর্ষণ করে পরে হত্যা করেছে। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়ের শ্বশুর ছাফা ওই গৃহবধূকে কু-প্রস্তাব দিয়েছিলেন। এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য ছাফাকে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বাদবাকি আইনী প্রক্রিয়ায় এগোবে।

4 Views

শেয়ার করুন:

Facebook
WhatsApp

সার্চ করুন........