১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ফটিকছড়িতে প্রবাসীর সাথে প্রতারনার অভিযোগ

কলেজ প্রিন্সিপালের বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট ।। ফটিকছড়িতে এক প্রবাসীর সাথে প্রতারনা ও হয়রানির অভিযোগ উঠেছে সাবেক এক কলেজ প্রিন্সিপালের বিরুদ্ধে। সকালে এক সংবাদ সম্মেলনে নারায়নহাট কলেজের সাবেক প্রিন্সিপাল  জহুরুল ইসলাম হোসাইনির বিরুদ্ধে এমন অভিযোগ করেন মোহরম আলী নামের এক মধ্যপ্রাচ্য প্রবাসী ।

  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রবাসী মোহরম আলী অভিযোগ করে বলেন, ২০২৫ সালে প্রিন্সিপাল জহুরুল ইসলাম হোসাইনি থেকে রেজিস্ট্রিকৃত দলিল মূলে ১২ শতক জায়গা ক্রয় করেন। এর পর প্রিন্সিপাল জহুর সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপ করে বিক্রি করা জায়গা মোহরম আলীকে বুঝিয়ে দেন। কিন্তু কিছুদিন পর মোহরম আলী পূনরায় প্রবাসে চলে গেলে প্রিন্সিপাল  জহুর  বিক্রিকৃত জায়গাটি আবুল কাসেম নামে অপর এক ব্যক্তির নিকট বিক্রি করে দেন।

সংবাদ সম্মেলনে মোহরম আলী আরো বলেন, বিদেশ থেকে এসে তিনি প্রিন্সিপাল জহুরের সাথে যোগাযোগ করলে তিনি তাকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন এবং জায়গা দিবেনা বলে শাসিয়ে দেন। প্রিন্সিপালের এমন আচরনে প্রবাসী মোহরম আলী রীতিমত হতবাক হয়ে পড়েন। তিনি বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্যকে জানালেও কোন সুরাহা পাননি। পরবর্তীতে তিনি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রিন্সিপাল জহুরুল ইসলাম হোসাইনির এমন প্রতারনা ও হয়রানি থেকে রেহাই পেতে  প্রশাসনের সহায়তা কামনা করেছেন প্রবাসী মোহরম আলী। এদিকে এ বিষয়ে অভিযুক্ত প্রিন্সিপাল জহুরুল ইসলাম হোসাইনির  বক্তব্য জানার জন্য  তাঁর মুটোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগি প্রবাসীর পক্ষে স্থানীয় গ্রামবাসি উপস্থিত ছিলেন।

31 Views

শেয়ার করুন:

Facebook
WhatsApp

সার্চ করুন........