১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই সফর, ১৪৪৮ হিজরি

২১ দিন পর আবারো উৎপাদন শুরু চট্টগ্রামের ডিএপি ফার্টিলাইজার কারখানার

ডেস্ক রিপোর্ট:
২১ দিন বন্ধ থাকার পর আবারো উৎপাদনে ফিরেছে চট্টগ্রামের ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)। এর আগে অ্যামোনিয়া শেষ হওয়ায় গত ১৮ এপ্রিল উৎপাদন বন্ধ হয়ে যায় আনোয়ারা উপজেলার এ সারখানাটি।
শনিবার (৯ মে) দুপুর ২টা থেকে উৎপাদনে শুরু হয় বলে গনমাধ্যমকে জানিয়েছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক।

তিনি জানান, গত ২ মে বিকেল থেকে কাফকোতে উৎপাদন শুরু হওয়ার পর থেকে ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ শুরু হয়। কয়েকদিন অ্যামোনিয়া মজুদ করার পর এবং সবকিছু সেটআপ করা শেষে শনিবার দুপুর ২টা থেকে কারখানার উৎপাদন আবারও শুরু হয়।
কারখানাটি চালু থাকলে দৈনিক ৬০০-৭০০ মেট্রিক ইউরিয়া উৎপাদন হয়।
উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিআইসির নিয়ন্ত্রণাধীন ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) নির্মাণকাজ শেষে ২০০৬ সাল থেকে ডিএপি সারের বাণিজ্যিক উৎপাদন শুরু করে।
ডেস্ক / জিবি/ জেএম

6 Views

শেয়ার করুন:

Facebook
WhatsApp

সার্চ করুন........