১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ফটিকছড়ির দাঁতমারায়  বিপুল পরিমাণ চোরাই রাবার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ।।  চট্টগ্রামের ফটিকছড়িতে  বিপুল পরিমাণ চোরাই রাবার উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা ঢালারমুখ এলাকার থেকে এসব রাবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রাবারের মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা বলে জানান রাবার কর্তৃপক্ষ।

 এ ব্যাপারে মামলারর প্রক্রিয়া চলছে বলে জানান বশিউক দাঁতমারা রাবার বাগানের ডিজিএম রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দাঁতমারা রাবার বাগানের মাঠ তত্বাবধায়ক মো. মোফাজ্জল হোসেন জানান, সোমবার দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিচিন্তা রাবার বাগান এলাকা থেকে একটি চোরাই রাবার বোঝাই গাড়ীকে ধাওয়া করে। রাবার কর্মকর্তা ও আনসারের ধাওয়া খেয়ে রাবার বোঝাই গাড়ীটি নিচিন্তা ঢালারমুখ এলাকায় ধানক্ষেতে পড়ে যায়। পরবর্তীতে পুলিশ, রাবার কর্মকর্তা ও শ্রমিক নেতারা স্থানীয়দের সহযোগিতায় রাবার বোঝাই গাড়ীটি সারারাত পাহাড়ায় রাখে। সকালে ফেনী থেকে রেকার এনে রাবারসহ গাড়ীটি উদ্ধার করতে সক্ষম হয়। এসময় গাড়ীতে বস্তাভর্তি ২ হাজার ৮৫০ কেজি কাঁচা ভিজা কাঁচা রাবার পাওয়া যায়।

এসব রাবার পাচারকারীরা সরকারী রাবার বাগান থেকে ‍চুরি করে বিক্রির উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল বলে জানান বাগানের ডিজিএম রুহুল আমিন। উদ্ধারকৃত রাবার গাড়ীসহ পুলিশে সোপর্দ করা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

জিবি/জেএম/ডেস্ক

96 Views

শেয়ার করুন:

Facebook
WhatsApp

সার্চ করুন........