নিম্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ডেস্ক রিপোর্ট ।। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দাঁতমারা ইউনিয়নে এক হাজার অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দাঁতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বারের পৃষ্টপোষকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী মানবিক ফোরামের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিএনপি,যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা এসব খাদ্য সামগ্রী প্যাকেট করে ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ময়দা, পেঁয়াজ, তৈল, মসলা, আদা, রসুন, হলুদ, আলু ও লবণ।
দাঁতমারা ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকের মাধ্যমে প্রত্যেক ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের মাঝে পৌঁছে দেয়া হয় এসব খাদ্য সামগ্রী।
এ ব্যাপারে দাঁতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বার বলেন, ঈদুল আযহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে নিম্ম আয়ের মানুষদেরকে ১০ কেজি করে চাউল দেয়া হচ্ছে। সরকারের এ কর্মসুচীর সাথে একাত্মতা করে উত্তর ফটিকছড়ি মানবিক ফোরামের উদ্যোগে নিম্ম আয়ের মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
ডেস্ক/জিবি/জেএম









