১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই সফর, ১৪৪৮ হিজরি

ফটিকছড়িতে মাথাবিহীন অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

ফটিকছড়িতে মাথাবিহীন অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফটিকছড়ি প্রতিনিধি।।
চট্টগ্রামের ফটিকছড়িতে মাথাবিহীন অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ন প্রকল্প এলাকায় একটি টিলা থেকে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করা হয় । 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শিশুরা খেলাধুলার সময় জঙ্গলের ধারে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি উদ্ধার করে।
মাথা বিচ্ছিন্ন থাকায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খাঁন বলেন, “ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


ডেস্ক/ জিবি/ জেএম

 

 

 

28 Views

শেয়ার করুন:

Facebook
WhatsApp

সার্চ করুন........