১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই সফর, ১৪৪৮ হিজরি

গনমাধ্যম কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে দুর্নীতির সুযোগ থাকেনা

নিজস্ব প্রতিবেদক ।। গনমাধ্যম কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে দুর্নীতি করার কারো কোন সুযোগ থাকেনা। গনমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধতার কারণে দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে প্রশাসনের কর্তা ব্যক্তিরাও সতর্ক থাকে। যারা সরকারী সম্পদ ব্যবহার করেন তারাও কোন ধরেনর অনিয়ম করার সুযোগ পায়না।

ফটিকছড়ির সাংসদ সরোয়ার আলমগীর শনিবার বিকালে  নিজ বাস ভবনে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।

তিনি বলেন, গনমাধ্যম কর্মীদের মধ্যে যখন বিভাজন সৃষ্টি হয় তখন প্রশাসন থেকে শুরু করে রাজনীতিবিদ সবাই এই বিভাজনের সুযোগ নেয়। সাংবাদিকদের বিভাজনের সুযোগে সরকারী বিভিন্ন দপ্তরে অন্যায় করার সুযোগ সৃষ্টি হয়। তিনি নব গঠিত ফটিকছড়ির উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে এলাকার উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সবাই ঐক্যবদ্ধ থাকলে একটি সমৃদ্ধশালী ফটিকছড়ি বিনির্মাণের পথ সুগম হবে বলেও আশা প্রকাশ করেন। তিনি ফটিকছড়ি উত্তর উপজেলার প্রেসক্লাবের উন্নয়নে তাঁর পক্ষে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আদালতে তাঁর বিরুদ্ধে জামায়াত প্রার্থীর মামলার প্রসংগে তিনি বলেন, এটি যেহেতু আদালতে বিচারাধীন তাই এ বিষয়ে কথা বলার কোন ‍সুযোগ নেই। তবে জামায়াতের এ ধরনের প্রতিহিংসা মূলক কর্মকান্ডের কারণে ফটিকছড়ির মানুষ আজ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। তিনি প্রতিহিংসা আর ষঢ়যন্ত্রের পথ পরিহার করে জনগনের পাশে দাঁড়ানোর জন্য জামায়াতের প্রতি আহবান জানান।

এসময় ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা আবু মুছা জীবন, সভাপতি মোঃ কামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাসান মেহেদী, সহ-সভাপতি আজগর সালেহী, সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সম্পাদক মোঃ আখতারুজ্জমান রুবেল ,সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইফুদ্দিন, অর্থ সম্পাদক সাজ্জাদুল হাসান, দপ্তর সম্পাদক রাহাতুল আরেফিন, প্রচার সম্পাদক মুঃ মুন্না, ক্রীড়া সম্পাদক মোঃ রুবেল, নির্বাহী সদস্য মামুন বশর ভূইয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ডেস্ক/জিবি/জেএম

12 Views

শেয়ার করুন:

Facebook
WhatsApp

সার্চ করুন........