
ডেস্ক রিপোর্ট ।। হেয়াকো সুরাইয়া এন্টারপ্রাইজ থেকে ওয়ালটন ফ্রিজ ক্রয় করে ৫০ হাজার টাকার ক্যাশ পুরস্কার লাভ করেছেন ফটিকছড়ির বাগানবাজারের হলুদিয়া মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা শহীদ মিয়া । সকালে এ উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হেয়াকো বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন ব্র্যান্ডের প্রতিনিধি ডিএসএম শওকত আলী সৈকত এবং আরএসএম এস এম রাসেল,সুরাইয়া এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী কামাল উদ্দিন। এসময় তারা বলেন, ওয়ালটন সবসময় গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার ও পুরস্কার কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মাধ্যমে ক্রেতাদের আস্থা ও সন্তুষ্টি আরও বৃদ্ধি পাচ্ছে।
পুরস্কার প্রাপ্ত শহীদ মিয়া অনুভূতি প্রকাশ করে বলেন, “আমি কখনও ভাবিনি ফ্রিজ কিনে এত বড় পুরস্কার পাবো। ওয়ালটন ও সুরাইয়া এন্টারপ্রাইজকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
এসময় আয়োজকরা জানান, ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এ ধরনের আকর্ষণীয় ক্যাম্পেইন ও পুরস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।
ডেস্ক/জিবি/জেএম






