১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই সফর, ১৪৪৮ হিজরি

হাইকোর্টের রায় : এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমীর

নিজস্ব প্রতিবেদক ।। হাইকোর্টের রায়ে গেজেট প্রকাশের পর অবশেষে এমপি হিসেবে শপথ নিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সাংসদ সরোয়ার আলমীর। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সংসদ ভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকারহাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এসময় প্রানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমীর খসুর মাহমুদ চৌধুরী,স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে সকালে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপির মনোনয়নে নির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন মহামান্য হাইকোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হয়েছে। ফলে তাঁর নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ এবং সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা না থাকায় সন্ধ্যায় তিনি এমপি হিসেবে শপথ গ্রহন করেন।

এর আগে, গত ২ জুলাই রুলের ওপর শুনানি শেষে আদালত রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করেন। আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন।

হাইকোর্টের এ রায়ের ফলে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপির নির্বাচিত প্রতিনিধি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব গ্রহণের পথ সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়েছে।

ডেস্ক /জিবি/জেএম

12 Views

শেয়ার করুন:

Facebook
WhatsApp

সার্চ করুন........