১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই সফর, ১৪৪৮ হিজরি

ফটিকছড়িতে রোববার থেকে  ৪৮ ঘন্টার হরতাল ও অবরোধ

ফটিকছড়িতে রোববার থেকে ৪৮ ঘন্টার হরতাল ও অবরোধ

ডেস্ক রিপোর্ট ।। ‎চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর ন্যায্য স্থানে স্থাপনের দাবিতে  উপজেলার উত্তরের তিন ইউনিয়নে রোববার (২৬ জুলাই)  সকাল থেকে ৪৮ ঘন্টার হরতাল ও অবরোধ  কর্মসূচি ঘোষণা করেছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ। এতে অন্তর্ভুক্ত থাকবে ‎ঢাকা-খাগড়াছড়ি ও ফটিকছড়ি হেয়াকোঁ গহিরা সড়ক ।

গতকাল ‎মঙ্গলবার  (২১ জুলাই) রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

‎সংবাদ সম্মেলনে উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের পক্ষে বাগান বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  একরামুল হক বাবুল  লিখিত বক্তব্যে বলেন, সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের মানুষের সুবিধাজনক স্থানে না করে পূর্বের ফটিকছড়ি উপজেলার নিকটবর্তী পশ্চিম ভুজপুর মৌজায় স্থাপনের গেজেট প্রকাশ করা হয়েছে। এতে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে না।

‎এ কারণে দাঁতমারা ও নারায়ণহাটের মধ্যবর্তী যৌক্তিক স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপনের দাবিতে  বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের আওতাধীন এলাকায় রোববার সকাল থেকে ৪৮ ঘন্টার হরতাল ও অবরোধ  কর্মসূচি পালন করা হবে। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যানবাহন এই কর্মসূচির আওতার বাইরে থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি বৃদ্ধি পাবে।

‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কমিটির অন্যতম নেতা নুরুল আমীন, বিএনপি নেতা আবুল খায়ের,জামায়াত নেতা এবিএম সিদ্দিক , ইউপি সদস্য জসিম উদ্দিন, যুবদল নেতা শাহাদাত হোসেন,ব্যবসায়ী জাহাঙ্গীর হায়দার,মো নুরুল আলম নুরু,মোঃ আলমগীর, যুবদল নেতা মোঃ কবির,ব্যবসায়ী সাইফুল ইসলাম,  জামাল উদ্দিন,ছাত্র প্রতিনিধি শেখ জাহিদ ও মোঃ ইমাম উদ্দিন।

ডেস্ক/জিবি/জেএম

9 Views

শেয়ার করুন:

Facebook
WhatsApp

সার্চ করুন........